Logo

রাজধানী

ঢাকায় আজ বৃষ্টি হতে পারে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৫

ঢাকায় আজ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পড়েছে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৪ মিনিটে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর