Logo

রাজধানী

রাজধানীতে দ্রুতগামী গাড়ির চাপায় প্রাণ গেলো যুবকের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯

রাজধানীতে দ্রুতগামী গাড়ির চাপায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর ওয়ারী থানাধীন বঙ্গভবনের সামনের রাস্তায় একটি দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক মাইনুদ্দিন জানান, দিবাগত রাতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওয়ারী থানার বঙ্গভবনের সামনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন