Logo

রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮৭৮ মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২১:১২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮৭৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮০ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮০ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪৪ টি মামলা দেওয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩০৬ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৫ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯৩ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৩৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬৭ টি গাড়ি ডাম্পিং ও ২০৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

বাংলাদেশের খবর/কেএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন