Logo

রাজধানী

মেট্রোর ঢাবি স্টেশনে যাত্রাবিরতি সাময়িক বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৫:৫৬

মেট্রোর ঢাবি স্টেশনে যাত্রাবিরতি সাময়িক বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো রেলের যাত্রাবিরতি সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ ১ জুলাই (বুধবার) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্টপেজ বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুপুরে এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ডিএমটিসিএল।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ১ জুলাই বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন