Logo

রাজধানী

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৬:৪২

কুর্মিটোলা হাসপাতালে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে শনিবার (২৯ আগস্ট) এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ থেকে এসে বহির্বিভাগে হারিয়ে যায় পাঁচ বছরের শিশু আলমগীর। একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাকে হেফাজতে নেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম।

শিশুটিকে আগলে রাখেন ওই আনসার সদস্য। এরপর চলে নিখোঁজ অভিভাবকের অনুসন্ধান। দীর্ঘ খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা; তারা আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ আনসার বাহিনীর চিরাচরিত কঠোর পেশাদারিত্বের আড়ালে আজ ফুটে উঠল দায়িত্বশীলতার অনন্য রূপ।

এই উদ্ধার অভিযান আনসার বাহিনীর সার্বক্ষণিক নিষ্ঠারই এক প্রতিফলন। শুধু ডিউটি পালনই নয়, সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়ে উঠছে অঙ্গীভূত আনসার সদস্যরা। এই ঘটনা হাসপাতালে আনসার সদস্যদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সেবার ধারাবাহিকতা। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন