Logo

কর্পোরেট

রেজাউল করিম সুমন নিযুক্ত হলেন এনজিএমএল-এর গ্রুপ সিইও

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৫:১১

রেজাউল করিম সুমন নিযুক্ত হলেন এনজিএমএল-এর গ্রুপ সিইও

এনজিএমএল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে রেজাউল করিম সুমন প্রতিষ্ঠানটির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদোন্নতি পেয়েছেন।

২০২৪ সালের জুন মাসে তিনি সিএফমোটো বাংলাদেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই দেশের প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে ব্র্যান্ডটির অবস্থান মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর নেতৃত্ব, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বাজার সম্পর্কে গভীর জ্ঞানের ফলে সিএফমোটো দ্রুত সারা দেশে সম্প্রসারিত হয় এবং ডিলার নেটওয়ার্কও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

সিএফমোটোতে যোগদানের আগে রেজাউল করিম সুমন বাংলাদেশের দুই চাকার যানবাহন খাতে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি রানার অটোমোবাইলস, উত্তরা মোটরস ও টিভিএস অটোস–এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন এবং সফলভাবে বিপণন ও পরিচালনা বিভাগ পরিচালনা করেছেন।

গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এখন তিনি এনজিএমএলের সামগ্রিক ব্যবসা পরিচালনা ও তত্ত্বাবধান করবেন। এর আওতায় রয়েছে- সিএফমোটো বাংলাদেশ : প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড, হাইওসাং বাংলাদেশ : উচ্চক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ব্র্যান্ড, টিএইচপি প্রপার্টিজ : রিয়েল এস্টেট ও ডেভেলপমেন্ট ব্যবসা, এইচ পাওয়ার : টু-হুইলার ও থ্রি-হুইলার ব্যবসা

নতুন দায়িত্ব সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে রেজাউল করিম সুমন বলেন, এনজিএমএল গ্রুপের নেতৃত্ব দেওয়া আমার জন্য এক বড় সম্মান। আমাদের ব্র্যান্ডগুলোর বাজার অবস্থান আরও শক্তিশালী করা, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং গ্রাহক ও অংশীদারদের আরও বেশি মূল্য প্রদানই হবে আমার মূল লক্ষ্য।

এনজিএমএল বোর্ড অব ডিরেক্টরস আশাবাদ ব্যক্ত করেছে যে রেজাউল করিম সুমনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দেশের অটোমোবাইল ও রিয়েল এস্টেট খাতে আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে-  উদ্ভাবন, মান এবং গ্রাহক আস্থা হবে এর মূল ভিত্তি।- বিজ্ঞপ্তি

এমডিএ/টিএইচএম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন