Logo

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:৫৮

অ
ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ও সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী ও বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা এসে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটিকে চাপা দেয়। পরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেলের চারজন আরোহী ও অটোরিকশার চালক নিহত হন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন