Logo

সারাদেশ

লোহাগাড়ায় মুরগির ফার্ম থেকে বন্দুক ও মাদকসহ যুবক গ্রেপ্তার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৫:১১

লোহাগাড়ায় মুরগির ফার্ম থেকে বন্দুক ও মাদকসহ যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি একনলা বন্দুকসহ ইসমাইল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, ফরিয়াদেরকুল এলাকার মেহেরজানী বাপেরপাড়ায় অবস্থিত একটি মুরগির ফার্ম থেকে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ অংশ নেয়।

আটককৃত ইসমাইল হোসেন বান্দরবান জেলার লামা থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মো. ফিরোজের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি একনলা দেশীয় বন্দুক, ৮টি কার্তুজ (যার মধ্যে ৩টি ফায়ারকৃত), একটি অস্ত্র পরিষ্কারক, ২০০ গ্রাম গাঁজা, একটি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আবুল কালাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন