Logo

সারাদেশ

দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫

দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি কলেজছাত্রাবাস এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে মাহফিলে গিয়েছিলেন হানিফ। কিন্তু রাতে আর বাসায় ফিরেননি। পরে সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে আমরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

ছোটন বিশ্বাস/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন