পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী প্রথম মনোনয়নপত্র সংগ্রহ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩০
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় হাতপাখা প্রতীকের এই প্রার্থীকে ঘিরে বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুফতি আব্দুল মালেক বলেন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘বাউফলের মানুষ সৎ ও আল্লাহভীরু নেতৃত্বের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেবে।’
এআরএস

