Logo

সারাদেশ

ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ২১:১৮

ময়মনসিংহ-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

পাশাপাশি যাচাই-বাছাই শেষে ওই আসনে বাকি পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের ক্ষেত্রে ভোটার এলাকার এক শতাংশ নমুনা স্বাক্ষর পরীক্ষা করে অসংগতি পাওয়া গেছে। প্রয়োজনীয় স্বচ্ছতা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।’

উল্লেখ্য, এই আসনে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফ উল্লাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহেদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী। যাচাই-বাছাই শেষে মোর্শেদ আলম ছাড়া অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রোমান আহমেদ নকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর