Logo

সারাদেশ

অসামাজিক কার্যকলাপের দায়ে মদনে তিনজন জেল হাজতে

Icon

মদন প্রতিনিধি (নেত্রকোনা)

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১৫:১৪

অসামাজিক কার্যকলাপের দায়ে মদনে তিনজন জেল হাজতে

নেত্রকোনার মদনে অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলা কদমশ্রী গ্রামের রনি মিয়া (২৬) ও তার স্ত্রী রুবি আক্তার (২৭) ও ময়মনসিংহ জেলা পাগলা থানার আঁখি আক্তার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধায় মদন পৌর ভবনের সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় ওই তিন জনসহ কয়েকজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বিষয়টির টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোনো সদুত্তর দিতে না পারায়, তাদেরকে আটক করে। শনিবার তাদের আদালতে প্রেরণ করে মদন থানার পুলিশ। 

মদন থানার ওসি হাসনাত জামান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েকজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে। পুলিশ গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। তাই তাদেরকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। 

নিজাম তালুকদার/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর