Logo

সারাদেশ

কুমিল্লা

বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৯:৪২

বিজিবির অভিযানে ৪৭ লাখ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ

কুমিল্লায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা। রোববার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর পাঁচটার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মোঘলটুলী এলাকায় একটি পরিত্যক্ত যানবাহনের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও যানবাহনের কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সোহাইবুল ইসলাম সোহাগ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উদ্ধার অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর