Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় উপজেলা নির্বাচন

ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ইনল্যান্ড মাস্টার কাবুল সরদার

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৪:৫৭

ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান ইনল্যান্ড মাস্টার কাবুল সরদার

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফরিদপুরের আলফাডাঙ্গায় বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু সম্ভাব্য প্রার্থীরা। এই নির্বাচনী লড়াইয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন তরুণ সমাজসেবক ও পেশাজীবী মো. কাবুল সরদার।

জানা গেছে, ​উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের উত্তর চরনারানদিয়া গ্রামের সন্তান কাবুল সরদার মরহুম দাউদার রহমান হিরো সরদারের সুযোগ্য পুত্র। পেশাগত জীবনে তিনি একজন সফল ইনল্যান্ড মাস্টার। তবে পেশার পাশাপাশি দীর্ঘ দিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

​নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে মো. কাবুল সরদার বলেন, আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে উপজেলাবাসীর সেবা করতে চাই। আলফাডাঙ্গার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করাই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হিসেবে সুযোগ পেলে এই উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে পারব। 

​ইতিমধ্যেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে গণসংযোগ শুরু করেছেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং দোয়া প্রার্থনার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি।

তরুণ এই প্রার্থীর আগমনে স্থানীয় যুবক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর মতে, কাবুল সরদার একজন বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত। তার মতো তরুণ ও শিক্ষিত নেতৃত্ব উপজেলা পরিষদে আসলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর