Logo

সারাদেশ

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২১:৩৪

বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকায় মিতুর সঙ্গে আজ বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন সাব্বির। নববধূকে নিয়ে মোংলার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাব্বিরের পরিবার। পথে বেলাই ব্রিজ এলাকায় তাদের মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবারের ১২ জন এবং মাইক্রোবাসের চালক নিহত হন। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে।

রাতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পরিবারের সদস্যরা বলেন, আজ দুপুরেই খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাব্বির। পরে নববধূকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পথে উপজেলার বেলাই ব্রিজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী মাইক্রোবাস।

দুর্ঘটনার পর একের পর এক মরদেহ আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পতিসহ একে একে নয়টি মরদেহ নেওয়া হয় মর্গে। এ ছাড়া রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আরও চারজনের মরদেহ।

স্থানীয়রা জানান, মোংলার দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বর-কনেবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ সেখানে নয়টি মরদেহ থাকার কথা নিশ্চিত করেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাই ব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর