Logo

সারাদেশ

ভালুকায় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৭:৪২

ভালুকায় গাড়ি চাপায় ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় তোফাজ্জল হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৪ মার্চ (শনিবার) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার কোর্টভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তোফাজ্জল হোসেন পাশের ত্রিশাল উপজেলার রায়ের গ্রামের মরহুম সুবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ভাই ভাই ডিজিটাল প্রেসে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহলে তিনি একজন পরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার কোর্টভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত পরিচয় দ্রুতগতির গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে৷ খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। 

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

রোমান আহমেদ নকিব/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর