Logo

সারাদেশ

২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল ঘোড়াশাল সারকারখানা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৯:৫০

২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে   ফিরল ঘোড়াশাল সারকারখানা

দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম পরিবেশবান্ধন ২৮০০   মে. টন দৈনিক উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন ২৭ দিন বন্ধ থাকার পর ৩১ মার্চ সন্ধায় গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে সারকারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কারখানার মহা-ব্যাবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গত মার্চ  বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়।  ২৭ দিন সারকারখানা গ্যাস সংকটের কারনে বন্ধ থাকার পর পূনরায় ৩১ মার্চ সন্ধায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। গ্যাস পাওয়ার পর থেকে দিন সময় লাগে সার উৎপাদনে আসতে। কিম্বা এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করে জানান, কারখানার মহা-ব্যাবস্থাপক(প্রশাসন) মো. ফখরুল আলম।

কারখানা সূএে জানা যায়, পুরো শতভাগ উৎপাদনে চালু ছিল সারকারখানাটি উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২৮০০ মেঃটন সার  উৎপাদন ব্যাহত হচ্ছে। সারকারখানার সার উৎপাদন সম্পূর্নভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া।

সূত্রে আরও জানা যায় সারকারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৭১-৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া ৫২-৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়।

বিকে/মান্নান-১

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন