Logo

সারাদেশ

উলিপুরে শুরু হলো ঐতিহ্যবাহী ৩০তম বইমেলা

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ২০:২৩

উলিপুরে শুরু হলো ঐতিহ্যবাহী ৩০তম বইমেলা

মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে উদ্বোধন করা হয়েছে ৩০তম বইমেলা। 

শনিবার দুপুরে বিজয় মঞ্চ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস ফেয়ার’-এর আয়োজনে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য জেয়াদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, শিক্ষানুরাগী সফিকুল ইসলাম দারা, তাসনুভা চৌধুরী এশা এবং সংগঠনের সদস্য জুলফিকার আলীসহ অন্যান্যরা।

আয়োজকরা জানান, মফস্বল পর্যায়ে বইমেলা আয়োজনের ক্ষেত্রে ‘ফ্রেন্ডস ফেয়ার’ দীর্ঘদিন ধরে পথিকৃৎ হিসেবে পরিচিত। সাত দিনব্যাপী এ মেলায় স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

মেলা চলাকালে প্রতিদিন স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হবে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন