Logo

সারাদেশ

মানিকগঞ্জে চাঁদাবাজ-দখলবাজির বিরুদ্ধে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২১:৩৭

মানিকগঞ্জে চাঁদাবাজ-দখলবাজির  বিরুদ্ধে মানববন্ধন

মানিকগঞ্জে চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং জাল জালিয়াতির মাধ্যমে অন্যের রেজিস্ট্রিকৃত দোকান দখলের অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় মানিকগঞ্জ সদর উপজেলার বেরিবাঁধ সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন চেগারঘোনা, ভদ্রকান্দা ও সোনাবাজু বেরিবাঁধ সংলগ্ন সুপার মার্কেট বণিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও জাল কাগজপত্র তৈরি করে বৈধ মালিকদের দোকান দখলের চেষ্টা চালিয়ে আসছে। অভিযুক্ত হিসেবে তারা (১) সাইফুল ইসলাম, (২) মোস্তাক হোসেন খান (মন্টু খান), (৩) মোঃ ফারুক এবং (৪) ফরিদ হোসেনের নাম উল্লেখ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ সময় তারা বলেন, অবিলম্বে আইনের যথাযথ প্রয়োগ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

স্থানীয় মো. বিপ্লব হোসেন বলেন,আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, আমি এরকম কোন কাজের সাথে জড়িত নই।আমার ছবি ব্যাবহার করে আমাকে মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন, আমার মায়ের পেটের ভাই সাইফুল ইসলাম সে আমার সাথে অনেক জালিয়াতি করছে।আমি অশিক্ষিত একজন মানুষ। আমার দুই শতাংশ জায়গা জালিয়াতি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে দখল করে নেয়।আমাকে চাপে ফেলে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী নিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার এই যায়গা তারা নিয়ে গেছে।আমি আজও এই যায়গা দখলে আসতে পারছি না।আমি এর সুষ্ঠু বিচার চাই। 

মো. আলী বর্দী মিয়া বলেন, আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করিনি।তারা আমাকে ভূমিদস্যু আখ্যা দিয়েছে যা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি এদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। 

এসময় উপস্থিত ছিলেন, হাটিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ, বিপ্লব হোসেন,উক্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলী বদী মিয়া ( মাস্টার), সদস্য নিজাম খান,আব্দুর রাজ্জাক,আশরাফুল ইসলাম,পরান চন্দ্র শীল, মোঃ নাজিম উদ্দিন সহ এলাকার ভুক্তভোগী লোকজন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন