Logo

সারাদেশ

গোপালগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ২০:১০

গোপালগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জের পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ একজন চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের সর্বমোট বাজার মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।  

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিজুর রহমানের নেতৃত্বে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানসহ পুলিশের একটি দল কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানে  চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘরে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ১০ হাজার ২০৭ পিস ইয়াবা , ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে এবং ওই এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টিসহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।

রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যযালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ। তিনি বলেন, এাট আমার জানামতে গোপালগঞ্জে আটক হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী আকাশকে গ্রেফতার করা হয়। গত ১ মাসে জেলায় ১২৪ জন মাদকসেবী ও খুদ্র ব্যববসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন