Logo

সারাদেশ

নাচোলে বিনামূল্যে প্রণোদনার বীজ-সার বিতরণ

Icon

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২১:৪৩

নাচোলে বিনামূল্যে প্রণোদনার  বীজ-সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাড়ে পাঁচ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউষ ধান, মুগ ডাউল, পাট ও তিলের বীজ এবং সম্পূরক রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সম্প্রসারণ অফিসার রাইহানুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আমিনুল ইসলামসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষককে ৫ কেজি করে আউস ধানবীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৩০জনের প্রত্যেককে ১ কেজি  করে পাটবীজ, ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি, ৫০ জনের প্রত্যেককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি করে ডিএপি, ৫ কেজি করে এমওপি সার এবং ৪০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে তিলবীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫কেজি করে এমওপি সার এবং মুগ, পাট ও তিল বীজ সংরক্ষনের জন্য ৭জন কৃষককে এয়ারফ্লো মেশিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকারের দেওয়া বীনামূল্যে প্রণোদনার বীজ-সারের সঠিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাবি।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন