Logo

সারাদেশ

মানিকগঞ্জে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া সাইদের মতবিনিময় সভা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৮:১০

মানিকগঞ্জে মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া  সাইদের মতবিনিময় সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মানিকগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ। মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ  নাগরিক ও নেতাকর্মীদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন তিনি। 

শনিবার বিকেল ৫ টায় মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকার তার নিজ বাসভবনে মানিকগঞ্জ পৌরসভার সাধারণ নাগরিক এবং নেতাকর্মীদের সাথে  মতবিনিময় করেন তিনি।

রাজনৈতিক জীবনে গোলাম কিবরিয়া সাইদ বর্তমানে মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রতন মজুমদার, মানিকগঞ্জ শহর বনিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টু, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পৌরসভার বিভিন্ন নাগরিক সমাজ থেকে পৌরসভার উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

মতবিনিময় সভায় গোলাম কিবরিয়া সাইদ পৌরসভারবাসীর উদ্দেশ্যে বলেন, মানিকগঞ্জ পৌরসভা একটি অবহেলিত পৌরসভা। এই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নির্বাচিত হতে পারলে এই পৌরসভা অবহেলিত নাম থেকে মুক্ত পাবে।

বিকে/মান্নান



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন