Logo

সারাদেশ

মির্জাপুরে দাখিল পরীক্ষার প্রবেশপত্র নিতে লাগছে ৬০০ টাকা

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

মির্জাপুরে দাখিল পরীক্ষার প্রবেশপত্র নিতে লাগছে ৬০০ টাকা

আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসা

টাঙ্গাইলের মির্জাপুরের আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদরাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৬০০ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার মাদরাসায় গিয়েও এমন তথ্য মেলে।

জানা যায়, এবছর ওই মাদরাসা থেকে ৪৮ জন পরীক্ষার্থী দাখিল ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। তাদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ ৬০০ টাকা করে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, বিনাকারণে আমাদের কাছ থেকে প্রবেশপত্র নিতে ৬০০ করে টাকা নিয়েছে। কেন টাকা নেওয়া হচ্ছে এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ কিছুই জানায়নি বরং শিক্ষকরা হাসাহাসি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওই মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট ফজলুল করিম অকোপটে স্বীকার করেন টাকা নেয়ার কথা। তবে জানালেন, দাখিল পরীক্ষার বসার সিট এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে নিতে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েই টাকাগুলো নিয়েছেন। তবে, টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার।

মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, এ বিষয়ে আমি অবগত নই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব বলেন, টাকা নেয়ার বিষয়ে আমি কিছুই জানিনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন