Logo

সারাদেশ

সাপাহারে মাদ্রাসা ছাত্রকে পিটালেন শিক্ষক

Icon

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:১৪

সাপাহারে মাদ্রাসা ছাত্রকে পিটালেন শিক্ষক

সাপাহারে আল আকসা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসা এন্ড স্কুলের এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আহত করে ওই মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরে অবস্থিত ইউনিয়ন পরিষদের সামনে ওই মাদ্রাসার ছাত্র উপজেলার উচাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর পুত্র জিহাদের উপর।

জানা যায়, সোমবার ফজর নামাজের পর একটু অসুস্থ অনুভব হলে ওই ছাত্র মাদ্রাসা কক্ষে ঘুমিয়ে পড়েন সে সময় শিক্ষক সাখাওয়াত হোসেন লেখাপড়া না করে ঘুমিয়ে থাকার অপরাধে নির্মমভাবে পিটিয়ে আহত করেন যার ফলে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রের অভিভাবকসহ এলাকাবাসী মাদ্রাসায় এসে শিক্ষককে ধরে ফেলেন।

বিষয়টি নিয়ে সাখাওয়াত হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, লেখাপড়ার সময় লেখাপড়া না করে ঘুমিয়ে থাকায় তাকে শাসন করা হয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন