Logo

সারাদেশ

কারামুক্ত হলেন দেড় মাসের বাচ্চাসহ যুব মহিলা লীগের সেই নেত্রী

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৩

কারামুক্ত হলেন  দেড় মাসের বাচ্চাসহ যুব মহিলা লীগের সেই নেত্রী

তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার দেড় মাস বয়সী শিশু সন্তান জামিন পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার। 

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, ‘তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারনে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’

কারাফটকে গণমাধ্যমকে শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোন পদ-পদবী নেই। আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি, আলাদতের প্রতি কৃতজ্ঞ।’

গত সোমবার (২০ এপ্রিল) রাতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে দেড় মাস বয়সী মেয়ে কাইফা ইসলাম সিমরানসহ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন