Logo

সারাদেশ

সুনামগঞ্জে পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:১৬

সুনামগঞ্জে পাকা ধান দ্রুত  কাটার আহ্বান পাউবোর

পাকা বোরো ধান দ্রুত কর্তনের জন্য আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ অন্যান্য নদীর উজান অববাহিকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিন নদ-নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি উদ্ভব হতে পারে। এছাড়া হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। উক্ত সম্ভাব্য পরিস্থিতিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকগণকে যেসকল জমির ৮০ শতাংশ ধান পাকা এরূপ জমির ধান দ্রুত কর্তনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার)। তিনি আরও জানান সবাই কে সচেতনতার ও সর্তকতা সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন