Logo

সারাদেশ

জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পুনঃখনের দাবিতে মানববন্ধন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ২১:২৫

জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল  পুনঃখনের দাবিতে মানববন্ধন


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাজারে পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পুনঃখনের দাবিতে আলোচনা সভা, র‌্যালি এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এতেপ্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য এআইপি অধ্যাপক মতিন সৈকত। তিনি বলেন, এ মুহূর্তে দরকার খাল-নদী সংস্কার। ঐতিহ্যবাহী সুন্দলপুর খালটি বাজারের আবর্জনায় দখলে দূষণে ভরাট হয়ে অস্তিত্ব হারাচ্ছে। শিঘ্রই খালটি পুনঃখনন করে সেচ সুবিধার আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি পুনঃখননে দাউদকান্দি এসেছিলেন। সে ঐতিহ্যকে স্মরণ করে হলেও সুন্দলপুর খাল পুনঃখননে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের কাছে দাবি জানাই। সে সাথে কালাডুমুর নদ, খিরাই নদ, মাইথারকান্দি খাল, টামটা- বিটমান খাল সংস্কারের আবেদন করছি। এতে সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ, বাপা উপদেষ্টা কাজী মোস্তফা কামাল। বক্তব্য রাখেন সোনালী ব্যংকের সাবেক ব্যাবস্থাপক, উপদেষ্টা মোঃ শাহআলম, উপদেষ্টা নিবাস ঘোষ, সাবেক সহকারী সমাজসেবা অফিসার, বাপা সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা কবি মোঃ ওয়াহিদুজ্জামান, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি খন্দকার আল-মামুন, বাপা দাউদকান্দি উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট রাসেল রাফি, নির্বাহী পরিষদ সদস্য দোল্লাই নওয়াবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ সোহেল রানা, নির্বাহী পরিষদ সদস্য জীবন তালুকদার, মোঃ আলমগীর হোসেন, নারী নেত্রী রাজিয়া সুলতানা, বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর হোসেন, মুক্তবাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাকিল সরকার, পরিবেশ কর্মী দীন ইসলাম রাজু প্রমুখ।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন