Logo

সারাদেশ

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা মানববন্ধনে এলাকাবাসী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ২০:২৯

মানিকগঞ্জের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা  মানববন্ধনে এলাকাবাসী

মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানের দাবিতে অবশেষে বেলায়েত হোসেন সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার বেলা ১১টায় ০৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “এই দুর্ভোগ আর কতদিন চলবে” ও “এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই”-এমন স্লোগানে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ২৫০ মিটার অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের ভোগান্তি আরও বেশি।

হাবিবুর হোসেন খান বলেন, সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা আমরা অতিষ্ঠ অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি আমাদের দীর্ঘদিন যাবত। তবে কোন কার্যকর ব্যবস্থা এ পর্যন্ত কেউ গ্রহণ করেননি।

মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহোযোগী অধ্যাপক আশফাক হোসেন খান জয় বলেন, প্রায় ২৫০মিটার এই সড়কে বৃষ্টির দিন আসলেই নানা দুর্ভোগ পোহাতে হয়।এখানে প্রাথমিক, উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে জলাবদ্ধতার কারণে তাদের পোশাক নষ্ট হয়ে যায়। এ রাস্তাটি অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করা উচিত।

স্থানীয় বাসিন্দা সামিউল হক সুজন বলেন,এই জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে কারন সামান্য বৃষ্টিতে এখানে পানি জমে যায়। ইতিপূর্বে এখানে শুধু সামান্য কয়টা ইট ফেলে কাজ শেষ করে যায়।এটিতো কোনো সমাধান নয়,এখানে ড্রেনেজ ব্যবস্থা করে দ্রুত রাস্তা নির্মাণ করার জোর দাবি জানাচ্ছি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হোক, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এ ছাড়াও মানিকগঞ্জ পৌরসভার জরিনা কলেজ মোড়, বেউথা,জয়রা,দাশরা,নওখন্ডা এলাকায় সামান্য বৃষ্টিতে জলবদ্ধতার সৃষ্টি হয় এতে পৌরসভার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাজমুল হাসান খান, জলাবদ্ধতার বিষয়টি জানা নেই, তবে যদি জলাবদ্ধতা থেকে থাকে তবে ইঞ্জিনিয়ারদের পাঠানো হবে এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন