জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জাতীয় পর্যায়ে দিবসটি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, নজরুলের রচিত কবিতা আবৃত্তি, রচনা, নৃত্য ও হামদ-নাত প্রতিযোগিতা আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর ও একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।
এছাড়া অন্যদের মধ্যে বিচারক ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির, আইসিটি কর্মকর্তা নাঈমা নূপুর, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বাবু বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম খুররম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইমরান হোসেন, নৃত্য প্রশিক্ষক আব্দুর রহমান বাবু প্রমুখ।
বিকে/মান্নান

