Logo

সারাদেশ

ফেনীতে বিচারকের সামনে বিচার প্রার্থীর বিষপান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:১৭

ফেনীতে বিচারকের সামনে  বিচার প্রার্থীর বিষপান

ফেনীর জজ আদালতে বিচারকের সামনে বিষপান করেছেন এক  বিচারপ্রার্থী। রোববার রোববার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফুলগাজী আমলী আদালতে বিচারকার্য চলমান অবস্থায় বিচারক মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম তাহমিনা আক্তার মোহনা । সে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলার বাদী। বর্তমানে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনিজানাগেছে, শহরের উত্তর বনানী পাড়ার মোহাম্মদ মিজানুর রহমানের মেয়ে তাহমিনা আক্তার মোহনা (২৪) কে যৌতুকের দাবিতে বারবার নির্যাতন করেন তার স্বামী আকবর হোসেন।

এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে ফুলগাজী আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন  আইনে একটি মামলা করেন মোহনা।

উক্ত মামলায় আপোষ শর্তে জামিনে ছিলেন স্বামি আকবর হোসেন।  রোববার জামিন বাতিল চেয়ে আবেদন করেন মোহনা। আবেদনের শুনানি চলাকালে  এজলাশে বিচারকের সামনে বিষপান করেন বিচারপ্রার্থী ওই নারী। এজলাসে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মোহনা বলেন, ‘আদালতের  দীর্ঘসূত্রিতার কারনে আমি হতাশায় ভুগছি। এরজন্যই আত্মহত্যা করতে চেয়েছি।’

আদালতের পেশকার জসিম উদ্দিন বলেন,  বাদির আবেদনের শুনানি শেষে বিবাদিকে কারাগারে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন বিচারক। তারপরও আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভিকটিম বিষপান করেছেন।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন