Logo

সারাদেশ

মির্জাপুরে এক কোলজুড়ে চার চাঁদের হাসি

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২০:৩৮

মির্জাপুরে এক কোলজুড়ে  চার চাঁদের হাসি

টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে আবারও এক গৃহবধূর কোলজুড়ে এসেছে একসঙ্গে চারটি ফুটফুটে নবজাতক। এক, দু বছর নয় বরং ১০ বছর পর চার সন্তান প্রসবের ঘটনায় পরিবার ও হাসপাতালজুড়ে এখন বইছে খুশির জোয়ার। মা ও নবজাতকদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের পরিবার। গেল ১২ বছর আগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর সাথে একই ইউনিয়নের বাঘিল ফুলবাড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তার দম্পতির সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের দু’বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারও ১০ বছর পর আবারও গর্ভবতী হন বিথী আক্তার।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিথীকে মঙ্গলবার  সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১১টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে বিথী আক্তার চারটি সন্তান প্রসব করেন। এদের মধ্যে তিনটি মেয়ে ও একটি ছেলে নবজাতক।

সাধারণত যমজ সন্তানের কথা প্রায়ই শোনা গেলেও একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়া চিকিৎসা বিজ্ঞানে বেশ বিরল। চিকিৎসকদের মতে, এটি একটি অলৌকিক ঘটনা।

বিথী আক্তারের মা বলেন, আমরা খুব খুশি হইছি। আমাগো আল্লাহ ঘর আলো কইরা দিছে। দেশবাসীর কাছে আমরা সন্তান ও আমার মেয়ের জন্য দোয়া চাই।

জন্ম নেওয়া চার শিশুদের ওজন কিছুটা কম থাকায় তারা বর্তমানে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক (চিকিৎসা সেবা) ও সহযোগী অধ্যাপক (শিশু রোগবিদ্যা) ডাঃ এ.বি.এম আলী হাসান বলেন, এ ধরনের গর্ভাবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। আমরা শুরু থেকেই বিশেষ সতর্কতায় ছিলাম। সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুদের পৃথিবীতে আনতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের মেডিকেল টিমের জন্য বড় একটি সাফল্য।

সন্তানদের বাবা হায়দার আলী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা একটি বা দুটি সন্তানের আশা করেছিলাম, কিš‘ মহান আল্লাহ রব্বুল আল- আমিন আমাদের চার হাত ভরিয়ে দিয়েছেন। আমাদের ঘর এখন আলোয় ভরে গেছে। সবার কাছে দোয়া চাই যেন ওরা সু¯’ভাবে বেড়ে ওঠে। প্রসঙ্গত, এরআগেও এমনসব ঘটনার একাধিকবার স্বাক্ষী হয়েছেন কুমুদিনী হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টরা।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন