Logo

সারাদেশ

সাতকানিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:৫১

সাতকানিয়ায় ৯ মামলার  আসামি গ্রেপ্তার


চট্টগ্রামের সাতকানিয়ায় হাতের আঙুল থেকে ছুরি দিয়ে নক বিচ্ছিন্ন ও নারীর চোখ তুলে ফেলাসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ও এলাকায় উশৃংখল ব্যক্তি হিসেবে পরিচিত ও ৯ মামলার এজাহারনামীয় আসামি মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার (৪৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন আইনে মোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তিনি একসময় লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। সেই

থেকে স্থানীয়দের কাছে তিনি মাস্টার হিসেবে পরিচিত।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফকিরখীল গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের উপ¯ি’তির টের পেয়ে তিনি একটি পুকুরে ঝাপ দেন। পরে পুলিশ তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার ফকিরখীল গ্রামের একটি দোকানের সামনে ¯’ানীয় স্বপন দাশকে (৭০) কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন।

এতে তার বাম হাতের একটি আঙুলের নখ বি”িছন্ন হয়ে যায়। এর আগে তিনি এক নারীকে নির্যাতন করে চোখ তুলে ফেলেন। এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে কারো মতবিরোধ হলেই তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ দীর্ঘদিনের।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে আঙুল থেকে ছুরি দিয়ে নক বি”িছন্ন ও এক মহিলার চোখ তুলে ফেলাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে। তারমধ্যে ২টি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বিশৃংখলার অভিযোগ রয়েছে। তাকে বুধবার  দুপুর দুইটার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন