ডাকঘর কর্মচারীদের আমরন অনশনে নীলফামারীতে প্রস্তুতিমূলক সভা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২১:১২
আগামী আট জুন ঢাকায় ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ কর্মসুচি সফল করতে নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রধান ডাকঘর চত্তরে
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় আগামী ৮জুন ঢাকা¯’ ডাকঘর ভবনে নয় দফা দাবি বাস্তবায়নে ওই কর্মসুচি অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের মত নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরা অংশ নেবেন।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি হোসেইন সেলিম রেজা জানান, শাখা ডাকঘরের কর্মীরা সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন অথচ নাম মাত্র সম্মানী পান তারা। বলেন, নেই কোন বেতন, বোনাস বা উৎসব ভাতা। আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
জেলা কমিটির সদস্য সচিব জামিল আহমেদ জানান, “আমরা চাই সরকার আমাদের দাবীগুলো মেনে নিক। এগুলো আমাদের নায্য দাবি। দীর্ঘদিন ধরেআমরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি, আশা করি, সরকার বাহাদুর আমাদের দিকে তাকাবেন। শাখা ডাকঘরের কর্মীরা চার হাজারের কিছু বেশি সম্মানী পেয়ে থাকেন।”
প্রসঙ্গত অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র
বেতন স্কেল গঠন, আট ঘন্টা কর্মসয়ম নির্ধারণ, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়োগকরণ, অবসরকালীন ভাতাসহ নয় দফা দাবী বাস্তবায়নে আন্দোলণ করে আসছে শাখা ডাকঘরের কর্মীরা।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক জিকরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাখা পোস্ট মাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান প্রমুখ।
বিকে/মান্নান

