হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী গুনই গ্রামের শিক্ষা, আত্মশুদ্ধি, ঐক্য ও সমাজসেবামূলক সংগঠন ‘আশরাফ ফাউন্ডেশন গুনই’-এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা, এলাকার বিশিষ্ট আলেম ও সমাজসংস্কারক মুফতি গোলাম মাওলা রহ.-এর আদর্শ ও স্মৃতিকে ধারণ করে পরিচালিত এ সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁর ছোট ভাই, প্রখ্যাত আলেম মুফতি এনামুল হক খান।
নবগঠিত কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রত্যাশা—নতুন নেতৃত্বের মাধ্যমে আশরাফ ফাউন্ডেশন গুনই তার কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে সক্ষম হবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মাওলানা বজলুর রহমান খান; সহ-সভাপতি মাওলানা হাসান খান, মাওলানা সাইম খান, মাওলানা মাহমুদুর রহমান সালিম ও মুফতি উবায়দুল হক খান; সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান; সহ-সাধারণ সম্পাদক মাওলানা তামিম আহমদ; সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান খান আমীর; সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আলীমুদ্দীন খান; অর্থ সম্পাদক মাওলানা নোমান আহমদ; সহ-অর্থ সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া; সমাজকল্যাণ সম্পাদক মাওলানা বশির আহমদ; সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জালাল উদ্দীন; প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা হামিদুর রহমান খান; সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ তাফহিমুল হক; পাঠাগার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম; সহ-পাঠাগার সম্পাদক হাফেজ মাওলানা আবুল খায়ের; প্রবাসী কল্যাণ সম্পাদক কেফায়াতুল্লাহ খান; সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান; তথ্য সম্পাদক মাওলানা সাখাওয়াতুল্লাহ খান; সহ-তথ্য সম্পাদক মাওলানা মুজাহিদ আহমদ।
উল্লেখ্য, ২০০২ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত আশরাফ ফাউন্ডেশন গুনই দীর্ঘ দুই যুগ ধরে নিরলসভাবে শিক্ষা, নৈতিকতা, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এলাকায় শিক্ষার প্রসার ও জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
পাঠাগার প্রতিষ্ঠা ও পরিচালনা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ সংগঠনটির উল্লেখযোগ্য কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।
এ ছাড়া প্রতি বছর সংগঠনের উদ্যোগে নবীন ও প্রবীণ উলামায়ে কেরামের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। যা আলেম সমাজের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন প্রজন্মকে দ্বীনি নেতৃত্বের সঙ্গে পরিচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাতা মুফতি গোলাম মাওলা রহ. ছিলেন গুনই গ্রামের একজন আলোকিত ব্যক্তিত্ব। তিনি শিক্ষা, নৈতিকতা, সামাজিক ঐক্য এবং মানবসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর সেই স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয় আশরাফ ফাউন্ডেশন গুনই। তাঁর ইন্তেকালের পরও সংগঠনটি তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক ও কল্যাণকর কার্যক্রম পরিচালনা করছে।
নবনির্বাচিত সভাপতি মুফতি এনামুল হক খানের নেতৃত্বে সংগঠনটি ভবিষ্যতে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং মানবকল্যাণমূলক উদ্যোগকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস। এলাকাবাসী ও সংগঠনের শুভানুধ্যায়ীরা আশা করছেন, নতুন কমিটি প্রতিষ্ঠাতার স্বপ্ন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং গুনই গ্রামের সামাজিক ও শিক্ষাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নবগঠিত কমিটির সকল সদস্যের জন্য শুভকামনা এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এলাকাবাসী, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীরা।

