Logo

সারাদেশ

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল শতাধিক দোকান,

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২১:২৫

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল শতাধিক  দোকান,


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে আগুন লেগে বাজারের শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আনুমানিক ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ¯’ানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ঘটনা¯’লের আশপাশে পোশাকের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের উপজেলা নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা¯’লে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানের মালিকরা বলেন, দোকানগুলোতে তৈরি পোশাক, কসমেটিক্স সামগ্রী, বইখাতা, স্টেশনারি ও জুতা সহ বিভিন্ন ধরণের মালামাল ছিল। ব্যবসা করার জন্য তারা ঋণ নিয়েছেন। দোকানের আয় দিয়ে সংসার চলানোর পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করতেন। দোকান পুড়ে যাওয়া তারা পথে বসে গেছেন। রোজগারের একমাত্র উৎস পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কিভাবে সংসার চালাবেন আর ঋণ পরিশোধ করবেন কিভাবে সেই চিন্তায় তারা দিশেহারা।

উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনা¯’ল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সান্তনা দেন। ভূরুঙ্গামারী হাট-বাজার ব্যব¯’াপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ছোট-বড় সবমিলিয়ে ভূরুঙ্গামারী বাজারের ১০০টির মতো দোকান পুড়ে গেছে। দোকানের সংখ্যা কমবেশি হতে পারে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আনুমানিক ১০ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন