সরিষাবাড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২০:৫১
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া গ্রামে--মা-ছেলের পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় এর তীব্র প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাসেদুল ইসলাম জাকির।
গত ৫ জুলাই রবিবার সকালে সম্প্রতি- মা-ছেলের পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে “মাকে বাড়ি থেকে বের করে দেওয়া” শিরোনামে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন তার একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার মো:রাশদুল ইসলাম জাকির। লিখিত বক্তব্য তিনি দাবি করেন, প্রকাশিত অসত্য সংবাদটি শুধু আমাদের পরিবারের সম্মানহানি করেনি, বরং আমাদের সামাজিক অবস্থান এবং মানসিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন মায়ের সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধনগুলোর মধ্যে একটি। সেই সম্পর্ককে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া নিঃসন্দেহে অমানবিক এবং নিন্দনীয়।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের পরিবারের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি, যেখানে আমাদের মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বরং আমরা সবসময়ই আমাদের মায়ের প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শন করে আসছি। এই ধরনের সংবাদ প্রকাশের পেছনে একটি সুস্পষ্ট ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি, যার উদ্দেশ্য আমাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
আমরা সংশ্লিষ্ট গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন এই মিথ্যা সংবাদটি দ্রুত প্রত্যাহার করে এবং প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরে। একইসাথে, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্যও আমরা জোর দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পরিবারের ২ মেয়ে ও ২ ছেলে। প্রচারিত সংবাদ মিথ্যা ভিত্তিহীন দাবি করে এলাকা বাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরিদুর রহমান ফরিদ মেলেটারী, শাহিন মিয়া, স্বপন মিয়া, জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মো: মোস্তফা মিয়া সহ একাধিক পুরুষ মহিলা একবাক্যে বলেন, মাকে বেরকরে দেওয়ার মতো কোন ঘটনা এখানে ঘটেনী। রাশেদুল ইসলাম জাকির বলেন, এই ঘটনায় আমরা পরিবার ও এলাকাবাসী গভীরভাবে ব্যথিত এবং হতাশ। তবে আমরা বিশ্বাস করি, সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ আর কেউ প্রচার করার সাহস না পায়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত রাশেদুল ইসলাম এর আপন খালা হাসনা বেগম, মামাতো ভাই শাকিল আহাম্মেদ, মামাতো বোন শিখা আক্তার, সীমা আক্রার, মামাতো বোন জামাই সিদ্দিকুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে-সকলের কাছে অনুরোধ জানিয়ে রাশেদুল ইসলাম জাকির বলেন —যে কোনো সংবাদ প্রচারের আগে তা যাচাই করুন। একটি মিথ্যা সংবাদ শুধু একটি পরিবারকেই নয়, বরং পুরো সমাজকে বিভ্রান্ত করে।
বিকে/মান্নান

