Logo

সারাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:৫৯

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে  যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে নেতৃত্ব দেন যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাস।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার বহন করেন। এ সময় তারা “ঙঁৎ ঋঁঃঁৎব, ঙঁৎ জরমযঃ”, “ডব ডরষষ ঝঃধহফ ধহফ ঋরমযঃ”, “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই” এবং “এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, ফাহিম হোসেন ও ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপড়াকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি জানান।

সমাবেশ থেকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন