Logo

সারাদেশ

ধামরাইয়ের এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী রথযাত্রা আজ থেকে শুরু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২০:৫৫

ধামরাইয়ের এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী  রথযাত্রা আজ থেকে শুরু


আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ধামরাই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। 

   প্রতিবছর রথযাত্রা অনুষ্ঠিত হয় চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথীতে। এই রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ের রথযাত্রা শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশে বিখ্যাত। ভারতের উড়িষ্যা রাজ্যের মহেশ্বের রথের মত শ্রী শ্রী যশোমাধবের রথমেলা বিখ্যাত। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পরীর জগন্নাথ দেবের মন্দির থেকে। 

  আজ থেকে ৩শ’ ৫৫ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও মেলা। ধামরাইয়ের রথযাত্রা ও মেলা ইতিহাস প্রাচীন। এখানে রয়েছে মাধবমূর্তি। ধামরাইয়ে মাধবমূর্তিকে কেন্দ্র করে চলে আসছে ঐতিহ্যবাহী রথযাত্রা ও মেলা। বাংলা ১০৭৯ সালে থেকে এ অঞ্চলে রথযাত্রা ও মেলা উৎসব পালিত হয়ে আসছে। বাংলার পাল বংশের শেষ রাজা যশোপাল এ মাধবমূর্তি উদ্ধার করেন। যশোপাল একজন প্রজা বৎসল ও ধার্মিক রাজা ছিলেন। তিনি এ অঞ্চলে প্রজাসাধারনের জন্য উৎসবের সূচনা করেন।

এবারে ধামরাইয়ের রথযাত্রা উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এমপি নুরুল ইসলাম মনি।  এছাড়া বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন,ঢাকা-২০ ধামরাই  আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি  তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহামেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন, ধামরাই  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, ধামরাই থানার ওসি নাজমুল  হুদা , যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক ও যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন প্রমুখ।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস।

রথযাত্রা ২০দিন ব্যাপী মেলা বসবে। পৌরসভা সদর এলাকা জুড়ে বসে মেলা। এ মেলায় রয়েছে নাগর দোলা, সার্কাস,কুটির শিল্প, কাসাঁ-পিতল শিল্প, মৃৎশিল্প, ছোটদের খেলার সামগ্রী, শংকর , রসগোলা ও মতিপালের প্রসিদ্ধ মিষ্টি সামগ্রী সমাহার এবং বিভিন্ন সামগ্রী দোকান বসেছে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে দোকানীরা বসতে শুরু করছে।এছাড়া দুর দুরান্ত হিন্দু সম্প্রদায়ের লোক তাদের আত্মীয়  স্বজনের বাড়ীতে রথযাত্রা দেখার জন্য আসতে শুরু করেছে।

মাধব মন্দির পরিচালনা পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানিয়েছেন, যশোমাধবরের রথযাত্রার আয়োজন সকল প্রস্তুতি সম্পন্নের দিগে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, রথযাত্রায় নিরাপওা জোরদার করার জন্য আইন শৃংখলা বাহিনী  সর্বক্ষানী নজরদারী নিয়োজিত থাকবে। রথযাত্রা নির্বিঘে হওয়ার জন্য সকল রাস্তাঘাট যানজটমুক্ত রাখার জন্য ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্যক সাদা পোশাকে বিশেষ টিম,র‌্যাব, পুলিশও গোয়েন্দা সংস্থা মোতায়েন করা হবে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন  বলেন, রথযাত্রা উপলক্ষে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রথযাত্রার বিষয়ে ঢাকা জেলা প্রশাসক অবগত রয়েছেন। তিনি সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন। আশা করছি অন্যান্য বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন হবে। পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া উপজেলা প্রশাসনও কাজ করছে।

ধামরাই সদর রথযাত্রা ও মেলা অঙ্গনে নিরাপওা বলয় থাকবে। বিকেল সাড়ে ৪ টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্য বিগ্রহ গুলো নিয়ে এসে সারা বছর যেখানে রথটি থাকে সেই রথখোলায় রথের ওপর মূর্তিগুলো স্থাপন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে ও শান্তির প্রতীক পায়রা  উড়িয়ে প্রধান অতিথি  রথযাত্রা উৎসবের উদ্বোধন করবেন। পরে তিনি পুরোহিত উত্তম গাঙ্গুলি  হাতে প্রতীকী রশি প্রদান করবেন।বিকেল সাড়ে  ছয়টায় এরপর ভক্তরা পাটের রশি ধরে টেনে শ্রী শ্রী যশোমাধবকে তার কথিত শ্বশুরালয় যাত্রাবাড়ী মন্দিরে নিয়ে যাবে।  এ সময় হাজার হাজার নারী-পুরুষ চিনি-কলা ছিটিয়ে যশোমাধবের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করবেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন