পাবনার আতাইকুলা থানা এলাকায় অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছলিম প্রামাণিক (৬৫), অ্যাম্বুলেন্সযাত্রী বুলু খাতুন (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (৩০)। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মেয়ের মরদেহ নিয়ে স্বজনরা সাঁথিয়ায় ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
তিনি আরো জানান, নিহত তিনজন এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স এবং বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

