Logo

সারাদেশ

দৌলতদিয়ায় দুষ্প্রাপ্য ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২০:৫১

দৌলতদিয়ায় দুষ্প্রাপ্য ঢাই মাছ  ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি


রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য এক ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামে এক সৌদি ারব প্রবাসী মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নেন।

এরআগে সকালে মাছটি রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর কলাবাগান এলাকায় ধরা পরে। মাছটি দৌতদিয়ার ইউনুস মন্ডলের আড়ত থেকে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ৫ হাজার টাকা ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই খুব সুস্বাদু মাছ। এ মাছ সচারচর পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রামের একটি পেয়েছিলাম এবং আজ পেলাম ১০ কেজি ৮০০ গ্রামের একটি। মাছটি কেনার পর অনলাইনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে বিক্রি করেছেন।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন