Logo

সারাদেশ

মাভাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য সালাম পিন্টু- আজাদ সিদ্দিকী

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২১:০৮

মাভাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য   সালাম পিন্টু- আজাদ সিদ্দিকী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মোঃ আবদুস সালাম পিন্টু এবং ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। গত সোমবার (২০জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাদের মনোনয়নের বিষয়টি জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী তারেক রহমান রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে উল্লেখিত দুজন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন।

 টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের উত্তর টাঙ্গাইল তথা সমগ্র দেশের একটি গর্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উত্তর টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমি রিজেন্ট বোর্ডে সর্বাত্মক ভূমিকা রাখব।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রতিক্রিয়ায় বলেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানাই। শিক্ষা ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রেখে মাভাবিপ্রবি-কে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া আমাদের মূল লক্ষ্য হবে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজন ও উন্নয়নে আমি সবসময় পাশে থাকব এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাব।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন