Logo

সারাদেশ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম বাজেট ১৪১৭ কোটির উপর

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২১:০৯

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম বাজেট  ১৪১৭ কোটির উপর

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ইতিহাসে প্রথম বাজেট গতকাল  আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ বাজেটের মাধ্যমে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব বগুড়া গড়ে তোলার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেনেজ

ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, সড়কবাতি

স্থাপন এবং পরিবেশ উন্নয়নকে সর্বোটাট গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ২০২৬-২৭ অর্থ বছরে ১৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯২ টাকার বাজেটে বগুড়াকে একটি

আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরের বাজেট ঘোষনা করা হল। তিনি নাগরিকদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপ¯ি’ত

ছিলেন। বক্তারা বলেন, সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই বাজেট বগুড়া নগরীর নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় এবং প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর প্রথমবারের মতো এই বাজেট ঘোষণা করা হলো, যা বগুড়ার নগর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন