Logo

সারাদেশ

সংযোগ সড়কে বাঁশের সাঁকো, কাজে আসছে না সেতু

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২০:৫১

সংযোগ সড়কে বাঁশের  সাঁকো, কাজে  আসছে না সেতু
সংযোগ সড়কে বাঁশের  সাঁকো, কাজে  আসছে না সেতু

 ঠিকাদারও সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের  উদাসীনতা ও গাফিলতির  কারণে    সেতু   নির্মাণের  দীর্ঘ দিনেও  সংযোগ সড়ক সম্পূর্ণ না হওয়ায়     সেতুর  সুফল   ভোগ করতে পারছেনা   এলাকার জনগন।  

সরেজমিনে  গিয়ে  দেখা যায় , উপজেলার জয়মন্টপ    ইউনিয়নের নীলটেক বেপারী গ্রামে নয়ানীকুলের   প্রবেশ মুখে   খালের উপর দিয়ে  সহজে চলাচলের জন্য     একটি  সেতু   কালর্ভাট  নির্মাণের  কাজ হাতে নেয় সরকার।  সে মোতাবেক ২০২৩  ২০২০২৪ অর্থ বছরে  প্রকল্প বাস্তববায়ন অফিস  কর্তৃক  দরপত্র আহ্বান করেন। সে মোতাবেক সেতু - কালভার্টির কাজ  পান ঠিকাদারআনিছুর রহমানের আনিছ এন্টারপ্রাইজ। যার  চুড়ান্ত  ব্যয় ধরা  হয় ৩৮  লক্ষ টাকা মাত্র।   সেতুটি  এক    বছর ধরে   নিঃসঙ্গ  পড়ে থাকলেও  সংশ্লিষ্ট  দপ্তরের  নেই কোন নজরদারি। জনগুরুত্বপূর্ণ  নির্মিত   সেতুর  পূর্ব পাশে  রয়েছে মসজিদ ও মক্তব খানা  , সরকারি  প্রাথমিক বিদ্যালয় আর উত্তর পাশে রয়েছে মহাসড়ক ও  শতশত লোকের বসবাস ।   সংযোগ সড়ক সংস্কার   না হওয়ায়  প্রথমে  স্থানীয় লোকজন  পানি মারিয়ে যাতায়াত  করতো , পরে কোন ওপায় অন্ত  না৷ পেয়ে স্থানীয়  লোকজন  বাড়ী বাড়ী  ঘুরু  টাকা  তুলে ঐ  সংযোগ সড়কে বাঁশের হাক্কা তৈরি করে। এ নড়বড়ে  বাশের হাক্কা দিয়ে   মসজিদ, মাদ্রাসা,  স্কুল, কলেজ ছাত্র ছাত্রী ও হাটবাজারগামীদের যেতে হয় গন্তব্যে।     এছাড়া কৃষকদের  উৎপাদিত  ফসল  বাড়ীতে নিয়ে আসত ঘুরতে হয় অনেক  পথ।  বেশি লাভের আশায়  নিয়মনীতির  কোন  তোয়াক্কা না করে  ঠিকাদার   পশ্চিম পাশের সেতুর  সামনের অংশ গভীর করে মাটি কেটে পূর্ব পাশের সংযোগ সড়ক নামমাত্র  ভরাট করে।  কাজের কাজ কিছুই  হয়নি।   কাজ  শেষ  না করে সেই যে তিনি লাপাত্তা  হয়ে গেছেন আজ পর্যন্ত  তার  কোন হদিস নেই।  

স্থানীয় দের অভিযোগ  নিম্নমানেী সামগ্রী দিয়ে সেতুর কাজ  করেছেন  বাঁধা দিলেও কোন  কর্ণপাত করেন নাই । যে পাথর ইট বালু  দিয়ে কাজ করেছেন তাতে অল্প দিনেই সেতু ভেঙে  যাবে

। জয়মন্টপ উচ্চ  বিদ্যালয়ের নবম শ্রেনীর  ছাত্র মনির  ইসলাম বলেন, সেতু হয়েছে কিন্তু সংযোগ সড়ক হয়নি ১ বছরেও । ফলে  স্কুলে , ্ যেতে বাঁশের সাকু পার হতে হয়, দুর্ভোগ আগের চেয়ে বেশি হচ্ছে ।  ৮ম শ্রেণির  শিক্ষার্থী  শামীম  বলেন , সেতু টি হওয়ার আগে অনেক ঘুরে  স্কুলে যেত হত।  সংযোগ সড়ক না হওয়া  ঝুঁকিপূূণ বাঁশের  সাকু দিয়ে কোন  রকম  স্কুলে  যাই। তাড়াতাড়ি  সংযোগ  সড়ক  নির্মাণে  কর্তৃপক্ষের কাছে   জোর দাবী জানাাই 

কৃষক  কালাম  বলেন,  ব্রীজ দিয়ে   আমাদের   কোন কাজে আসছে

 না। প্রতিদিন  ঘুরে আসা যাওয়া করতে  হয়  গাড়িতে করে  কোন মালামাল আনা নেওয়াও  করা যায়না।   

সিংগাইর উপজেলা প্রকল্প  বাস্তবায়ন অফিসার  আলী আহাদী  বলেন,  স্থানীয় দের সমস্যার জন্য  সংযোগ সড়ক করতে  দেরি  হয়েছে,।    সংযোগ সড়ক  নিূর্মাণে  ঠিকাদার  কে   কঠোর  নির্দেশ  দেওয়া হয়েছে । যাতে  তাড়াতাড়ি  কাজটি শেষ করে  জনূূর্ভোগ  লাগবে সচেষ্ট  হন।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন