Logo

সারাদেশ

আজ মরহুম ডা. আবুল বশরের ২১তম মৃত্যুবার্ষিকী

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২১:০০

আজ মরহুম ডা. আবুল বশরের   ২১তম মৃত্যুবার্ষিকী


 আজ স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক মরহুম ডাঃ আবুল বশরের ২১তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে চট্টগ্রাম শহরের বাসভবনে এবং গ্রামের বাড়ী চকরিয়াস্থ হারবাং এ মরহুমের কবর জেয়ারত, খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মরহুমের একমাত্র পুত্র দৈনিক বাংলাদেশের খবর এবং দি ডেইলী ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার  চট্টগ্রামের ব্যুরো প্রধান, আ ন ম সানাউল্লাহ নিকট আত্মীয় স্বজনকে উক্ত আয়োজনে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন।

মরহুম ডাঃ আবুল বশর ১৯৩৩ সালে কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী হারবাং কালাশিকদার পাড়ায় সম্ভ্রান্ত মুসলিম শিকদার পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম ডাঃ আবুল বশর তদানিন্তন পাকিস্তান আমলে জেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পেকুয়া  জি এম সি ইনস্টিটিউশন থেকে মেট্রিকুলেশন শেষে ১ম জীবনে চট্টগ্রাম শহরের  রহমতগঞ্জে সড়ক ও জনপথ অধিদপ্তরে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকলেও পরবর্তীতে তৎকালীন পাকিস্তান আমলে ইস্ট পাকিস্তান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চট্টগ্রাম থেকে  এইচএমবি ডিগ্রি শেষ করে গ্রামের অসহায় রুগীদের সেবার উদ্দেশ্যে গ্রামে চলে আসেন এবং ২০০৫ সালের আগস্টের ৫ তারিখ  আজকের এই দিনে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত  হোমিওপ্যাথিক চিকিসৎসা দিয়ে সেবা করে গেছেন এলাকার মানুষদের।

উল্লেখ্য,মরহুম ডাঃ আবুল বশর বাংলদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ১ম সংসদ নির্বাচনে চকরিয়া-১ কক্সবাজার থেকে ১ম নির্বাচিত সংসদ সদস্য ডাঃ শামশু উদ্দিন চৌধুরী, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো) ব্যাবস্থাপনা পরিচালক কুতুব উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার প্রাক্তন ব্যাবস্থাপনা পরিচালক আন্তজাতিক মিতৃকা  বিজ্ঞানী ড.মাইনু উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সরকারের  সংস্থাপন মন্ত্রণায়লের প্রাক্তন সচিব দেলোয়ার হোসেন এবং চকরিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরীর  আপন মামা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন