Logo

সারাদেশ

- ড. ইলিয়াস মোল্লা

বর্তমান সরকার নদী ভাঙন রোধে অত্যন্ত আন্তরিক

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ২০:৩২

বর্তমান সরকার নদী ভাঙন   রোধে অত্যন্ত আন্তরিক



 বর্তমান সরকার নদী ভাঙন রোধে অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

মঙ্গলবার  বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকরপুর এলাকায় মধুমতি নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি ট্রলারযোগে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, এই অঞ্চলের নদী ভাঙন সমস্যা নিয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভাঙন রোধে অত্যন্ত আন্তরিক। মন্ত্রীর নিজ গ্রামের বাড়িতেও নদী ভাঙনের সমস্যা থাকায় দেশের সব ভাঙনকবলিত এলাকার মানুষের কষ্ট তিনি অনুধাবন করতে পারেন।

তিনি আরও জানান, শিকরপুর এলাকায় নদী ভাঙন রোধে আপদকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা জোরদার করা হচ্ছে।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী (রেদওয়ান), সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং শিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন প্রমুখ।


বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন