শিবগঞ্জে ৪ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত বিভীষণ কর্মকার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুমতি ছাড়া ৪ বছর ধরে কর্মস্থলে অনুপতি থাকার অভিযোগ উঠেছে বিভিষন কর্মকার নামে এক মহল্লাদারের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মহল্লাদার শ্রী বিভিষন কর্মকার কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দীর্ঘ ৪ বছর ২ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে ওই ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ সরকারি কাজ বাস্তবায়নে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে জনগণ ও জনপ্রতিনিধিদের। অভিযোগে আরও বলা হয়, একাধিকবার অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অবহেলার জন্য গত ০৪-০৪-২০২২ তারিখে পরিষদ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে সেই নোটিশটি নিয়ে তার বাড়ীতে গিয়ে কাউকে না পেয়ে নোটিশটি ফেরত আনা হয়। পরবর্তীতে তিনি ক্ষমা প্রার্থনার আবেদন করলে ২৫-০৫- ২০২২ তারিখে পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে ক্ষমা প্রদান করা হলেও তিনি পূর্বের ন্যায় ফের কর্মস্থলে অনুস্থিত ও নিজ দায়িত্বে অবহেলা করতে থাকেন। গত ০১-০৬-২০২২ তারিখে আবারও তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে সে নোটিশটি গ্রহণ করে ১৩-০৬-২০২২ তারিখে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ১৬-০৬-২০২২ তারিখ পর্যন্ত অফিসে উপ¯ি’ত থাকেন। কিš‘ গত ১৯-০৬-২০২২ তারিখ থেকে অদ্যবধি তিনি আর পরিষদে উপস্থিত হননি। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, তার অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও স্থানীয় জনগণ কেউ কোন তথ্য দিতে পারেননি। এমনকি সে কোথায় আছে অদ্যবধি কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।
তার বিরুদ্ধে সরকারি আইন ও নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে পদটি শূন্য ঘোষণা করে তার ¯’লে নতুন নিয়োগ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তবে বিভিষন কর্মকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে সিলেটে আছি।
ইউপি চেয়ারম্যান আমাকে বরখাস্ত করার কারণে অন্য কাজে যোগদান করেছি। আমাকে তো কর্ম করে খেতে হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্ম¯’লে অনুপ¯ি’ত থাকার সত্যতা পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিকে/মান্নান

