Logo

সারাদেশ

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রংপুরে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ অপচয়

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৭

সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রংপুরে  গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ অপচয়


সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা উপেক্ষা করে সকাল ১০টা থেকে শুরু করে রাত্রী ৩টা পর্যন্ত হাজার হাজার লাইট, সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার করে মেলা পরিচালনা করে আসছে ¯’ানীয় কিছু কু-চক্রী মহল। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের সময়ে এমন কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ¯’ানীয়রা।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রয়োজনের অতিরিক্ত বাতি, বৈদ্যুতিক সাজসজ্জা ও অন্যান্য সরঞ্জাম দীর্ঘ সময় চালু রাখা হ”েছ। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এর আগে দেশের বিভিন্ন  স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখার কারণে বিদ্যুৎ অপচয়ের অভিযোগও সামনে এসেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিদ্যুতের অপচয় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঞ্জুমান সুলতানাকে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করে বলেন, এমপি মহোদয়ের সঙ্গে আছি, এখন কথা বলতে পারব না।

এবিষয়ে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান, সব ইউএনওদেরকে নির্দেশনা দেওয়া আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর মেলার বিষয়ে জিজ্ঞাসা করলে, আমি এখনই  ইউএনওকে বলে দি”িছ মেলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন