Logo

সারাদেশ

মাদক সেবীদের মোবাইল কোর্টে জেল-জরিমানা

Icon

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২২

মাদক সেবীদের মোবাইল   কোর্টে জেল-জরিমানা


কুষ্টিয়ার খোকসায় মোবাইল কোর্টে চার মাদক সেবিকদের জেল জরিমানা দিয়েছে উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট । দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের বাবুল শেখের ছেলে মিঠুন শেখ (৩৪), একই গ্রামের  বক্কার শেখের ছেলে পলাশ শেখ (২২), জিরান সরদারের ছেলে রাজু সরদার (৪২) ও মৃত রিয়াজ শেখের ছেলে সুজন শেখ (২৮)। পুলিশ সূত্রে জানা যায় , খোকসা থানা পুলিশের বিশেষ টহল টিম বুধবার সকালে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের রাজু সরদারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় খোকসা থানার পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ আলী নোমান আসামিদের গ্রেফতার করেন। এবং তাদের দেহ তল্লাশি করে চার পুরিয়া গাজা উদ্ধার করেন। 

দুপুরে অভিযুক্ত চার মাদক সেবীকে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার খালিদ বিন মনসুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (৫)এর (ক) ধারা মোতাবেক আসামি প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

খোকসা থানার পুলিশ পরিদর্শক ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বুধবার বিকালে কুষ্টিয়া জেলখানায় প্রেরণ করেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন