গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, এমপি, এক সরকারি সফরে টাঙ্গাইল জেলা সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সফরসূচি অনুযায়ী মন্ত্রী টাঙ্গাইল সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে জেলা পুলিশের একটি চৌকষ দল মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করেন। মন্ত্রী সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।গার্ড অব অনার ও আনুষ্ঠানিকতা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আহমেদ আযম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।সফরকালে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মন্ত্রীর সার্বিক আইন-শৃঙ্খলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিকে/মান্নান

