Logo

সারাদেশ

মির্জাপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

মির্জাপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের   মাঝে ত্রাণসামগ্রী বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শুকনা ও অন্যান্য খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, টাঙ্গাইল-৭ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ২৫০ জনকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণসামগ্রীর বস্তায় ১৪.৪০০ কেজি ওজনের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপাদান রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এই খাদ্যসামগ্রী তাদের কিছুটা স্বস্তি প্রদান করবে।

এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সহ-সভাপতি ডিএম শওকত, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম,সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল হক খোকন, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন